বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ওপর থেকে ট্রানজিট নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুবাই-ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল (ফ্লাইদুবাই পরিচালিত), নাইজেরিয়া ও উগান্ডা থেকে যোগ্য ভ্রমণকারীরা আমিরাতে যেতে অথবা ট্রানজিট নিতে পারবেন। আগামী ৫ আগস্ট থেকে এই সুবিধা পাবেন তারা।

তবে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও জাম্বিয়ার যোগ্য ভ্রমণকারীরা কেবল ট্রানজিট রুট হিসেবে আমিরাত প্রবেশ করতে পারবেন। এই সুবিধাও ৫ আগস্ট থেকে দেওয়া হবে।

অন্যদিকে, আবুধাবি-ভিত্তিক এয়ারলাইন ইতিহাদ জানিয়েছে, আমিরাত সরকারের নির্দেশনা মোতাবেক আগামী ১৫ আগস্ট পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের সকল ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে আগামী ৫ আগস্ট থেকে কিছু বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

ভারতসহ যে দেশগুলোর ওপর থেকে ট্রানজিট নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

এসব দেশের বাসিন্দাদের ফিরতে হলে আমিরাতে প্রবেশ করার অন্তত ১৪ দিন আগে টিকার দুটি ডোজই নিতে হবে এবং সঙ্গে সনদপত্রও থাকতে হবে। ঘোষণা অনুযায়ী আগামী ৫ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার এসব দেশের ওপর ট্রানজিট ফ্লাইট চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন আমিরাত ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)।

তারা জানিয়েছে, অন্য দেশে আটকে থাকা আমিরাতের বৈধ বাসিন্দাদেরও পূর্ণ ডোজ টিকা নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে দেশে ঢুকতে হবে। তার আগে যাত্রীদের আমিরাতে প্রবেশের জন্য অনলাইনে অনুমতি চেয়ে আবেদন করা এবং ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ হওয়ার প্রমাণও দাখিল করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ