বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফিলিস্তিনিদের উৎখাত করতে এবার জলযুদ্ধে নেমেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।। ফিলিস্তিনের পশ্চিম তীরের ৮৫% পানির উৎস দখলে নিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা৷ ফলে পান ও চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেনা পশ্চিম তীরের অধিবাসীরা৷

বর্তমান পশ্চিম তীরের পূর্ব আগওয়ার অঞ্চলের ফিলিস্তিনিরা জন প্রতি দৈনন্দিন ২৫ লিটার করে পানি ভাগে পাচ্ছে, পক্ষান্তরে অবৈধ বসতিস্থাপনকারী ইহুদিরা জন প্রতি ভাগে পাচ্ছে ৩৭০ লিটার পানি৷ এভাবে জমীনগুলো বাজেয়াপ্ত করলে এবং পানির উৎগুলো থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে পারলে অন্তত ১০৪ কিলোমিটার জায়গা ইহুদিদের দখলে যাবে৷ যা তারা বসতী স্থাপন ও চাষাবাদের জন্য ব্যবহার করবে৷ এভাবে পুরো পশ্চিম তীরকে তারা দখলে নেওয়ার চেষ্টা চালাবে৷

পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত বাইত আল লাহম৷ আরব ইসরায়েল যুদ্ধের পর ‘ আসলো’ নামক এক চুক্তি হয়৷ এরপর ইসরায়েল সেনারা এ অঞলটিকে সংরক্ষিত এলাকা নাম দিয়ে জোর জবরদস্তি করে একে একে ফিলিস্তিনিদের পানির উৎস ঝর্ণা, নালা, কূপ ইত্যাদী দখল করে নিচ্ছে৷ এছাড়াও বিভিন্ন সময় তারা পানির নালায় বিষাক্ত পদার্থ ঢেলে পানি নষ্ট করে দিচ্ছে৷

বাইত আল লাহামের পশ্চিমে হুসান পল্লিতে উচু পাহাড় ঘিরে ‘ওয়াদিল উয়ূন’ নামে একটি উপত্যকা রয়েছে৷ পাহাড়ি ঝর্ণা থেকে এ উপত্যকা দিয়ে বয়ে গেছে ১০টি নালা৷ এ ঝর্ণাটি ফিলিস্তিনিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের ফসলি জমীন সিঞ্চন এ ঝর্ণার পানির উপর নির্ভর করে৷ ঝর্ণাটির নিচের উপত্যকাগুলো সুন্দর ও সবুজ শ্যামল এবং উর্বর৷ উপত্যকাটিতে ফিলিস্তিনিদের অনেক বিস্তর জমীন রয়েছে৷ ঝর্ণার কাছাকাছি হওয়ায় জমীনগুলো খুবই উর্বর৷ কিন্ত বর্বর ইসরায়েলি সেনারা জমীনগুলো তাদেরকে চাষ করতে দেয়না৷

জমীনগুলোতে অবৈধ বসতীস্থাপনকারীদের বসতী স্থাপন করার জন্য বরাদ্দ করে দিয়েছে৷ এবং জমীন চাষের অধিকার প্রদান সহ চাষাবাদে সুবিধার জন্য এর চার পাশ ঘিরে রাস্তা তৈরি করে দিয়েছে৷ এ ছাড়াও তাদের পা মজবুত করার জন্য সেখানে কল-কারখানা গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে৷

গতকাল (বুধবার ২৮ জুলাই) আলজাজিরার এক শাক্ষাতকারে হুসান ভিলেজ কাউন্সিলের প্রধান মুহাম্মাদ সাবাতিন বলেন, ইসরায়েল সেনাদের মতলব হলো এ ভূখণ্ডে অধিক পরিমানে বসতী স্থাপন করে এখানকার পানির উৎগুà¦