বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

জিজ্ঞাসাবাদের নামে ইসরায়েলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং পিটিয়ে আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন। খবর আনাদোলুর।

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরাইলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ কর্মকর্তারা।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।

তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও-ও ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।

ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরাইলি পুলিশ।

ইসরাইলের বিভিন্ন কারাগারে এ ধরনের ঠুনকো অভিযোগে বর্তমানে কমপক্ষে ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনিকে বন্দি রাখা হয়েছে। এদের মধ্যে ৪১ জন নারী এবং ২২৫টি শিশুও রয়েছে।

এনটি