বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বেফাকের ৪৪তম পরীক্ষার নজরে সানীর ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা নজরে সানীর (পুন: দেখা) ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে আবেদনকারী পরীক্ষার্থীদের খাতার নজরে সানীর কাজ সমাপ্ত হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বোর্ডটি।

আজ বুধবার (১৪ জুলাই) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থীদের খাতা নজরে সানীর (পুন: দেখা) কাজ সমাপ্ত হয়েছে। নজরে সানীর ফলাফল বেফাকের ওয়েব সাইট (wifaqresult.com) থেকে সংগ্রহ করা যাবে। সুতরাং যারা নজরে সানীর আবেদন করেছেন তাদেরকে বেফাকের ওয়েব সাইট থেকে ফলাফল সংগ্রহ করার অনুরােধ জানাচ্ছি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ