বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাপুলের আসনে জয়ী আ.লীগের নুরউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আশিংক) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন। নু

রউদ্দিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট। রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিকদের।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। সাংসদ শহিদ ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ