বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে নৌকার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পদপ্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছে।

লিয়াকত আলী তালুকদার পেয়েছেন ১৭ হাজার ৯৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট।

ঝালকাঠি পৌরসভায় এবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, দুই নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), তিন নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, চার নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), পাঁচ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ছয় নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, সাত নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, আট নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, নয় নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর পদে নির্বাচিত সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এ ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ