বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাশ্মীর নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রায় দুই বছর পর এই প্রথম সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে এ বৈঠক। যাতে আমন্ত্রণ জানানো হয়েছে অঞ্চলটির ১৪টি রাজনৈতিক দলকে। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। অনেকে মনে করছেন সর্বদলীয় বৈঠকের মাধ্যমে জম্মু-কাশ্মীরে নতুনভাবে রাজনৈতিক বলয় তৈরি করতে চাচ্ছে মোদি সরকার।

দিল্লির এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিখণ্ডিত রাজ্যের বিধানসভার নতুন সীমানা নির্ধারণ, রাজ্যের উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

বৈঠকে জম্মু-কাশ্মিরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান করোনা বিধিনিষেধ শিথিল করা, ইন্টারনেটের গতি স্বাভাবিক করা এবং আটক রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে জম্মু-কাশ্মিরের দুইজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিকে। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ, কাশ্মীরের প্রাক্তন চার উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ, মুজাফ্ফর হোসেন বেগ, নির্মল সিংহ ও কবীন্দ্র গুপ্তকে।

তবে আগামী ২৪ জুন দিল্লির এ সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কাশ্মীরের রাজনৈতিক দলগুলো।

২০১৯ সালের আগস্টে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা খারিজ হয়ে যায়। একই সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু-কাশ্মীর। অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন স্বীদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদির বিজেপি সরকার।

সূত্র: আউটলুক ইন্ডিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ