বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এরদোগানের দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের ককটেল হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেত সেরিফ আয়ডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে। খবর আনাদোলুর।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি।

এ ঘটনার একদিন আগে ইজমির প্রদেশে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) প্রধান কার্যালয়ে বোমা হামলায় দলটির তরুণ নেত্রী নিহত হন।

একে পার্টির ডেপুটি চেয়ারপারসন হামজা দাগ বলেছেন, তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ