বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

উইঘুর মুসলিমদের জিনজিয়াংয়ে তেল-গ্যাসের ভাণ্ডার আবিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের নির্যাতিত ও নিপীড়িত সংখ্যালঘু উইঘুর মুসলিমদের অঞ্চলে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কার হয়েছে। টানা ৬ বছর ধরে ব্যাপক অনুসন্ধানের পর এটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি)।

চীনের সর্ববৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার জানিয়েছে, জিনজিয়াং প্রদেশের তারিম অববাহিকায় একটি নতুন তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। যেখানে ৯০০ মিলিয়ন টনের বেশি তেল-গ্যাস রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জিনজিয়াংয়ের ফুমান এলাকার তারিম নদীর দক্ষিণে এবং তকলিমাকান মরুভূমির কেন্দ্রে ১০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে আবিষ্কৃত নতুন এই তেল ও গ্যাসক্ষেত্রটি। এর পাশেই রয়েছ মানসেন-২ নামে তেল-গ্যাসক্ষেত্র।

এ বিষয়ে তারিম ওয়েলফিল্ড (তেলক্ষেত্র) কোম্পানির ব্যবস্থাপক ইয়াং শুয়েওয়েন জানান, দীর্ঘ অনুসন্ধানের পর আমরা সফলভাবে নতুন একটি তেল ও গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছি। এতে ১০০ কোটি টন তেল রয়েছে। তারিম অববাহিকায় বিগত কয়েক দশকের মধ্যে এটি একটি বৃহৎ অনুসন্ধান।

বলা হয়, চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলটি প্রাকৃতিক তথা খনিজ সম্পদে ভরপুর। বিশেষ করে তেল ও গ্যাসের জন্য এ অঞ্চলটি বিখ্যাত। এ কারণে সেখানকার সংখ্যালঘু মুসলিম উইঘুরদের ওপর নানা দমন-পীড়ন চালিয়ে হলেও এলাকাটির নিয়ন্ত্রণ ধরে রাখছে চীনা প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ