বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জুমার নামাজের আগে সুন্নতে সিজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তনের লাহোরে শুক্রবার জুমা নামাজের আগে সুন্নত নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় এক ইমামের ইন্তেকাল হয়েছে।

জামিয়া আশরাফিয়া লাহোরের  মুখপাত্র মাওলানা মুজিবুর রহমানের জানান, লাহোরের ডিফেন্স এক্স ব্লক মসজিদের খতিব মাওলানা ওমর ইব্রাহিম শুক্রবারের খুতবার আগে সুন্নত আদায়কালে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে,  মাওলানা ওমর ইব্রাহিম মসজিদের মেহরাবের ভেতরে জুমার আগের সুন্নত নামাজ পড়ছিলেন, দুই রাকাত সুন্নত পড়ার পরে তিনি সিজদায় যান, কিন্তু অনেক্ষণ ধরে ইমাম সাহেব সেজদা থেকে না ওঠায় মুসল্লিদের সন্দেহ হয়। মুসল্লিদের মধ্য থেকে একজন বুঝতে পারেন ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি ইমাম সাহেবকে উঠাতে গেলে তিনি মসজিদের ফ্লোরে ঢলে পড়েন।

এই দৃশ্য দেখে সেখানে মুসল্লিরা একত্রিত হয়ে ভিড় করেন। ইমাম সাহেবকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তিনি রফিকে আলার ডাকে সাড়া দিয়েছেন।  জামেয়া আশরাফিয়া লাহোরের ফিরোজপুর রোডে সৌভাগ্যবান এই ইমামমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

সূত্র: এক্সপ্রেস নিউজ,

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ