বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুমিল্লায় বাস ও প্রাইভেটকারেরসড়ক সংঘর্ষে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজনের প্রাণহানি হয়। শুক্রবার (১৮ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী জোড়কানন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নিচ্ছিল। তখন ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কের সুয়াগাজী জোড়কানন ইউটার্নে পৌঁছালে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকায় নেয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।

তিনি জানান, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকায় দাদার সঙ্গে কবিরাজের কাছে যাওয়ার সময় অটোরিকশার চাপায় লামিয়া নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ