বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতে এবার ‘গ্রিন ফাঙ্গাস’ আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্ল্যাক, হোয়াইট আর ইয়েলো ফাঙ্গাসের পর এবার ভারতে আতঙ্ক ছড়াচ্ছে ‘গ্রিন ফাঙ্গাস’। মধ্যপ্রদেশে ৩৪ বছর বয়সী একজন করোনা আক্রান্ত রোগীর শরীরে গ্রিন ফাঙ্গাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

ভারতে এটাই এই ফাঙ্গাসের শনাক্তের প্রথম ঘটনা। চিকিৎসকেরা বলছেন, করোনাকালে এই ফাঙ্গাস নতুন আতঙ্কের জন্ম দিতে পারে। খবর এনডিটিভির।

ইন্দোরের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এসএআইএমএস) বক্ষব্যাধি বিভাগের প্রধান চিকিৎসক রবি দোশি বলেন, এটা ছত্রাকজনিত সংক্রমণের নতুন একটি ঘটনা। এই ছত্রাকের বিষয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। গ্রিন ফাঙ্গাসে সংক্রমিত হলে রোগীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে।

রবি দোশি জানান, ‘দুই মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই রোগী। তবে তাঁর নাক থেকে রক্ত ঝরা, জ্বরের মতো উপসর্গ রয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম, তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তবে পরীক্ষার পরে দেখা যায়, ওই রোগী ব্ল্যাক নয়, বরং গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এটা তাঁর ফুসফুস, নসিকা গ্রন্থি ও রক্তে ছড়িয়েছে।’

তিনি আরো জানান, গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসা থেকে আলাদা হবে। তিনি আরও যোগ করেন, বিভিন্ন ধরনের ভাইরাসের ‘কালার কোডিং’ করতে হবে।

দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) প্রধান ডা. রনদীপ গুলেরিয়া গত মাসে জানিয়েছেন, কোন এলাকায় ছড়িয়েছে ও রঙের বিবেচনায় অনেক সময় একই ফাঙ্গাসের আলাদা আলাদা নাম দেওয়া হয়। এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ রয়েছে। চিকিৎসা এগিয়ে নিতে এই বিভ্রান্তি দূর করা প্রয়োজন।

গ্রিন ফাঙ্গাস খুবই বিরল রঙের একটি ছত্রাক। তবে এটি সবথেকে মারাত্মক বলে ভাবা হচ্ছে। যদিও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ