বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইয়াস এ ক্ষতিগ্রস্ত খুলনার কয়রায় নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার কয়রার বাগালী ইউনিয়নের হোগলারহাটে ঘুর্ণিঝড় ইয়াস-এ ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন।

গত (১৫) জুন মঙ্গলবার বেলা ১১টায় নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সভাপতি মুফতি জাকির হোসাইনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ও জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া ও উপদেষ্টামন্ডলীর সদস্য মুফতি ইউনুস আহমাদ। নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন এর সহ-সভাপতি এস এম আলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তাজাম্মল হোসেন (মিঠু),সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম (মিন্টু), দফতর সম্পাদক মুফতি ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ প্রমুখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তৈল,পিঁয়াজ,আলু, লবন ও পানি।

উল্লেখ্য, নুসরাতুল উম্মাহ ফাউন্ডেশন দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজ করে থাকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ