বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে সংসদ অধিবেশনে হাতাহাতি, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মালাইকা বুখারী নামে এক সাংসদ ও তার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার ১৫ জুন সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বক্তব্য প্রদানকালে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসা) নেতারা তাকে ঘিরে রাখলে উত্তেজনা তৈরি হয়।

স্পিকার আসাদ কায়সার বিরোধী দলের নেতাকে ঘিরে না রেখে সদস্যদের নিজ নিজ সিটে বসার আহ্বান করেন; কিন্তু কেউ স্পিকারের কথা আমলে নেননি।

বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের বক্তব্য চলাকালীন সময়ে সরকারদলীয় সাংসদরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের শ্লোগানের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও নিজের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় বিরোধী দলের অন্যান্য নেতারা শাহবাজ শরীফকে ঘিরে রাখেন ও সরকারী সাংসদদের কর্মকাণ্ড ভিডিও করেন। পরবর্তীতে স্পিকার সংসদ অধিবেশনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ করেন।

এ সময় পিটিআই নেতা আলী আনওয়াজ আওয়ান বাজেটের কাগজপত্র পিএমএল (পাকিস্তান মুসলিম লীগ)  নেতা রুহুল আজগরের দিকে ছুড়ে মারেন। জবাবে রুহুল আজগর ও কাগজপত্র আলী আনওয়াজ আওয়ানের দিকে ছুড়ে মারলে হট্টগোল শুরু হয়।  এসময় মিনিটের জন্য সংসদ অধিবেশন স্থগিত ছিল।

সূত্র: হাম নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ