বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চিরকুট লিখে কমিটি প্রত্যাখ্যান করলেন মাওলানা ইউসুফ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিরকুট লিখে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফী রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। কমিটিতে সহকারী মহাসচিব হিসেবে ছিলেন তিনি।

আজ সোমবার (৭ জুন) নতুন এ কমিটি ঘোষণার পর হাতে লেখা এক চিরকুটে এ ঘোষণা দেন তিনি।

যা আছে চিরকুটে: ‘আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

মাওলানা ইউসুফ মাদানীর স্বাক্ষর করা ওই চিরকুট আওয়ার ইসলামের কাছে রয়েছে। চিরকুটের বিষয়ে জানতে মাওলানা ইউসুফ মাদানীর নম্বরে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে একটি গণমাধ্যম সেই চিরকুটের বিষয়ে আল্লামা আহমদ শফী রহ. এর পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বেলা ১১ টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৩ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন বর্তমান মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ