বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘পরিবেশ নিয়ে রাসুলুল্লাহ সা. এর নির্দেশনা না মানায় বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, পরিবেশ নিয়ে চৌদ্দশ বছর আগেই রাসুলুল্লাহ সা. গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা না মানার কারণে আজকে বিশ্বব্যাপী বিপর্যয় নেমে এসেছে।

বিশ্ব পরিবেশ দিবস’২১ উপলক্ষে আজ শুক্রবার (৪ জুন) পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত “পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, বর্তমান পৃথিবী জুড়ে একটি আন্দোলন চলছে কিভাবে পরিবেশ দূষণ থেকে পৃথিবী নামক গ্রহকে রক্ষা করা যায়। কিন্তু বর্তমান পৃথিবীর যে দুরাবস্থা তা সবই আমাদের হাতের কামাই। মানব সৃষ্ট পরিবেশ দূষণ থেকে বিশ্ববাসীকে রক্ষা করতে সর্বস্তরে সচেতনা বৃদ্ধি ও ইসলাম সুমহান আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও আইন সম্পাদক এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, আন্তর্জাতিক সম্পাদক প্রভাষক ইমতিয়াজ আহমেদ সজল। প্রবন্ধে পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ১১ দফ প্রস্তাবনা পেশ করা হয়।

প্রবন্ধের উপর পর্যালোচনায় অংশ নিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম বলেন, পরিবেশ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে দেশের সকল রাজনৈতিক দল, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আশরাফুল আলম, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, মুফতি আব্দুল জলিল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দিন, মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার ইহতেশামুল হক পাঠান প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ