শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

৬ লাখ কোটি ডলারের বাজেট প্রস্তাব বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রথম বার্ষিক বাজেটের পরিকল্পনা প্রকাশ করেছেন। ৬ লাখ কোটি ডলারের এই উচ্চাভিলাষী প্রস্তাব বাস্তবায়নে ধনী আমেরিকানদের ওপর করের পরিমাণ বাড়ানো হবে।

বলা হচ্ছে, এই আর্থিক প্রস্তাব কেন্দ্রীয় ব্যয়ভার বৃদ্ধি করবে এবং যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে।

শুক্রবার বিকেলে কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে অবকাঠামো বিনিয়োগ ও সম্প্রসারিত কর্মসূচির বাস্তবায়ন সম্পর্কে জানান  বাইডেন।  জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এ বাজেটে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বিশ্বের মধ্যে সর্বোচ্চ এবং আগামী বছর সেই খাতে মাত্র ১.৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হলে, রিপাবলিকানরা বিরোধিতা করে একে ‘পুরোপুরি অপর্যাপ্ত’ বলে উল্লেখ করে।

বাইডেনের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে, যাকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ‘অত্যন্ত ব্যয়বহুল’ বলে অভিহিত করেন।

বিবিসি জানায়, এভাবে চললে ২০৩১ সালের মধ্যে ঋণের পরিমাণ জিডিপির ১১৭ শতাংশে পৌঁছে যাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অবস্থাকে ছাড়িয়ে যাবে।

বাজেট পরিকল্পনায় প্রস্তাবিত করপোরেশন, পুঁজি ও আয়ের ওপর কর বাড়ানো হলে আসবে ৩ লাখ কোটি ডলার।

এর আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসও বাজেট প্রস্তাব প্রতিবছর ঘাটতিতে ছিল, তার সর্বশেষ বছরের ব্যয়ের পরিকল্পনা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি ডলার।

নতুন বাজেটে পেন্টাগন ও অন্যান্য সরকারি বিভাগ পরিচালনের জন্য রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। এর সঙ্গে আছে আগে প্রকাশিত ২ লাখ ৩০ হাজার কোটি ডলারের কর্মসংস্থান ও ১ লাখ ৮০ হাজার ডলারের পারিবারিক কর্মসূচির পরিকল্পনা।

বাজেট সম্পর্কে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকান জনগণের জন্য সরাসরি বিনিয়োগ হবে। দেশের অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ