শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ সার সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা: পীর সাহেব চরমোনাই মসজিদে হারামে অবরোধমুক্তির নেতৃত্ব দেওয়া সৌদি মেজর জেনারেলের ইন্তেকাল

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক।

এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন  গণধর্ষণ করে। পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।

পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ