বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী

বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, ২ নারীসহ ভারতে গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।

ভিডিওতে দেখা যায়, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনা প্রায় ছয়দিন আগে বেঙ্গালুরুতে ঘটেছিল।

বৃহস্পতিবার (২৭ মে) এনডিটিভির খবরে বলা হয়েছে, বেঙ্গালুরু পুলিশ এক বিবৃতিতে জানায়, ভিডিও ক্লিপ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ আরো জানায়, ওই তরুণী মানবপাচার চক্রের খপ্পরে পড়ে ভারতে এসেছিলেন। এখন তিনি অন্য রাজ্যে আছেন। তাকে নিয়ে আসার জন্য একটি দল পাঠানো হয়েছে। তার বিবৃতি রেকর্ড করা হবে।

এদিকে এই ঘটনায় ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছেন নির্যাতিতার বাবা।

এনটি