বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী

পদত্যাগের পর মুক্ত মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা দখলে নিয়ে মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে ছেড়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মে) একটি সূত্রের বরাতে আরব নিউজ এ খবর দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে গভীর সংকট সমাধানে তাদের মুক্তি দেয়া হয়েছে।

মন্ত্রিসভায় রদবদল এবং দুই সেনা কর্মকর্তার অপসারণের জেরে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানেকে গত সোমবার (২৪ মে) আটক করেছিল দেশটির সেনা সদস্যরা। ওই আটক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আসসিমি গইটা। পরে তাদেরকে রাজধানী বামাকোর কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেয়া হয়।

স্থানীয় সময় বুধবার (২৬ মে) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার উয়ানে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে অভ্যুত্থানের মাধ্যমে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। পরে সেনা সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হন বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী হন মোকতার উয়ানে।

এনদাও এবং উয়ানে অন্তর্বর্তী সরকারের কাজকর্ম দেখাশুনা করছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে দেয়ার পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করা হয়।

-এএ