শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

আরও তিন জেলায় লকডাউনের পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের পর দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে সংক্রমণ বাড়ছে দেশের সীমান্তবর্তী এলাকায়। কারণ ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের অনেকে করোনা পজিটিভ হয়েছেন, শরীরে ভারতীয় ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। এই অবস্থায় পরিস্থিতির অবনতি হলে সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা এই তিন জেলায় লকডাউন দেওয়া হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের থেকে জানা যায়, ইতোমধ্যে সংক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনটি জেলা পর্যবেক্ষণে রয়েছে। সংক্রমণ বাড়লেই সেগুলোতে লকডাউন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন যদি সংক্রমণের হার বাড়তে থাকে তাহলে এলাকাভিত্তিক লকডাউন দেওয়া হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৫১১ জনে। অন্যদিকে শনাক্ত হয়েছে ১৩৫৮ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ