শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের  চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ

‘পাকিস্তানের পবিত্র মাটিকে আমেরিকার সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দিব না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ

মঙ্গলবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে মার্কিন-পাক চুক্তির প্রতিবেদনে উঠে এসেছে যে, আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য সরালেও পাকিস্তানে তারা আবার নতুন করে ঘাঁটি স্থাপন করবে এবং এ ব্যাপারে একটি চুক্তিও নাকি হয়েছে।

তবে এমন প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, এই সংবাদ ভিত্তিহীন এবং অনুমানমূলক,

তিনি আরো বলেন, আমি পাকিস্তানের পবিত্র মাটিতে দাঁড়িয়ে এটা পরিষ্কার করতে চাই, যে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান কখনও তার পবিত্র মাটিতে কোনও আমেরিকান ঘাঁটি স্থাপন করতে দেবে না।

উল্লেখ্য, তালেবান ও ওয়াশিংটন গত বছর একটি যুগান্তকারী চুক্তি করেছে যা আফগানিস্তান থেকে সমস্ত বিদেশী সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত করেছে। এর বদলে তালেবান বলেছে যে তারা আফগানিস্তানকে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জিহাদি গোষ্ঠীগুলির ঘাঁটি হতে দেবে না। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ