আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে সঙ্গে ইসরায়েলের কোনরকম কূটনৈতিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, পাসপোর্টের পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। এতে কোনভাবেই ইসরায়েলের উল্লাসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। পাশাপাশি ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।
সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও সংহত হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে বিদ্যমান জটিলতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকার এ সুবিধাটি উঠিয়ে নিয়েছে। ফলে ইসরায়েল বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন ৷
তাহলে বাংলাদেশ কি ইসরায়েলের সাথে কোন ধরনের কূটনৈতিক সস্পর্কে জড়াতে চাচ্ছে? এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত পাসপোর্টের এ পরিবর্তনটা আন্তর্জাতিক নিয়মের জন্য করা হয়েছে। তাতে কোনভাবে ইসরায়েলের উল্লাসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও কোন সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। একই সাথে ইসরায়েলিদের জন্য পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। পৃথিবীর অনেক দেশের ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু পাসপোর্টে সে কথাটি উল্লেখ নাই। আমাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ ছিলো। সুতরাং আমাদের যে নীতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরায়েল সংঘটিত ক