রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৮ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাজারমুখী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান আইনমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান ঠাঁই হলো না লিটলম্যাগের, বিকল্প হিসেবে থাকছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’ ‘নবীজির সিরাত অনুসরণেই যুবসমাজ সঠিক পথে পরিচালিত হতে পারে’ প্রবীণ আলেম মুহাম্মাদ বিন ইদরিস লক্ষীপুরীর শয্যাপাশে এমপি মুফতি আবুল হাসান আমি নির্বাচিত হলে জনগণ সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবে: মারুফ ইজতেমা মাঠের হত্যাকাণ্ডের বিচারসহ ওলামা-মাশায়েখ সম্মেলনে পাঁচ দফা দাবি ট্রাম্পের সাড়া নেই, কী করবেন সৌদি যুবরাজ? ইজতেমার মাঠে হামলাকারীরা সন্ত্রাসী ও খুনি, গ্রেপ্তার করুন: হেফাজত আমির খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের 

মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে জমিয়ত নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ময়মনসিংহ মহানগর জমিয়তের সভাপতি ও  ময়মনসিংহ কোরআন নিকেতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আবসার মাসুমের ইন্তেকালে থেকে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বার্তায় এই শোক প্রকাশ করেন জমিয়তের সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা নুরুল আবসার মাসুম ছিলেন একজন নিবেদিতপ্রাণ দীনের খাদেম। তিনি একাধারে শিক্ষক, খতীব ও সংগঠকের পাশাপাশি একজন দক্ষ ও দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন। আমৃত্যু দীন প্রচার, দীন কায়েম ও প্রতিষ্ঠার সংগ্রামে নিরলস আত্মনিয়োগ করে গেছেন সত্যভাষী এই আলেমে দিন। সদাচারী, মিষ্টভাষী হিসেবে তার সুখ্যাতি ছিল। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহের আলেমদের শীর্ষ সংগঠন ইত্তেফাকুল উলামার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথেও সম্পৃক্ত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, মৃত্যুকালে মাওলানা মাসুম স্ত্রী-সন্তান, পরিবারপরিজন ও ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তাদের সকলকে ধৈর্য্য ধারন করার তাওফিক দিন। মাওলানা নুরুল আবসার মাসুমকে আল্লাহ পাক মাগফেরাত করে জান্নাতের সুউচ্চ স্থান দান করুন। আমরা তার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ