শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তাওকতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তাওকতে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুম্বাইতে এসে রুদ্রমূর্তি ধারণ করেছে। এই শহরে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানে প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ১৮৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের কারণে আজ সোমবার মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, সিন্ধুদুর্গ জেলায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। আর তাঁবু খাটিয়ে যেসব স্থানে করোনা রোগীদের চিকিৎসা চলছিল, তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মুম্বাই বিমানবন্দর বন্ধ ছিল। এ ছাড়া উচ্চ জোয়ারের সম্ভাবনা আছে। তাই মুম্বাই-ওয়ার্লি সি-লিংক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাই, থানে, রায়গড়, সিন্ধুদুর্গ, পালঘর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাইয়ে ‘জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের’ (এনডিআরএফ) তিনটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাঁচটি অস্থায়ী আশ্রয় নির্মাণ করা হয়েছে। দাদর, ওয়ার্লি, মাতুংগা, মাহিম, লোয়ার পারেল, থানেসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় মহারাষ্ট্র সরকার আগে থেকে প্রস্তুতি নিয়েছিল। বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশন ‘ফিল্ড কোভিড সেন্টার’–এর করোনা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করেছে।

রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই রাজ্যের তিনটি জেলার উপকূলবর্তী অঞ্চলের ৬ হাজার ৫০০ জনকে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে মহারাষ্ট্রের রত্নাগিরির উপকূলবর্তী অঞ্চলের ৪০টি বাড়ির প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি বিদ্যালয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুনের নিকটবর্তী অঞ্চলের ৭০টি বাড়ির প্রভূত ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ