বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

বেফাকে মানিকনগর জহিরুদ্দীন মাদরাসার মেধাস্থান লাভ ২২ টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। মাদরাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমাদের একনিষ্ঠ শ্রম, মেধা ও নিপুন তত্ত্বাবধানে ছাত্ররা বরাবরই ভালো ফলাফল করে আসছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ মারহালায় ১ম ও ২য় স্থান অর্জন করেছে মাদরাসাটি।

এ মাদরাসা থেকে এ বছর মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৭৮ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ২২ জন। মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমাদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামিয়া জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার ছাত্রদের ভালো ফলাফলে আমি যারপরনাই আনন্দিত। তিনি ছাত্রদের ফলাফলে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আগামীতে যেনো আরও ভালো ফলাফল অর্জন করতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি তিনি মাদরাসার ছাত্র, শিক্ষক, হিতাকাঙ্খী ও সহযোগিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

মাদরাসার ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় ১০০% পাশ করেছে। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থীর মুমতায পেয়েছে ২ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থীর মেধা তালিকায় স্থান লাভ করেছে ১৩ জন। মুমতায পেয়েছে ২৬ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থীর মেধা তালিকায় স্থান লাভ করেছে ৭ জন। মুমতায পেয়েছে ২০ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থীর মেধাস্থান পেয়েছে ২ জন। এর মাঝে মুমতায ৩০ জন।

এছাড়াও মুফতি জুবায়ের আহমাদ প্রতিষ্ঠা করেছেন একটি আদর্শ মহিলা মাদরাসা। নাম ‘রাহমানিয়া দারুস সুন্নাহ ইসলামিয়া দাওরা হাদিস মহিলা মাদরাসা।’ মাদরাসাটি অল্প সময়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এবছর বেফাকে করেছে ঈর্ষণীয় ফলাফল। সারাদেশে ৫ টি মেধা তালিকা পেয়েছে মাদরাসাটি। মুমতায পেয়েছে মোট ১৫ টি। এর মাঝে ইবতিদাইয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ২ জন শিক্ষার্থী। আর মুমতায পেয়েছে ৫ জন। নাহবেমীর থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে ৩ জন। মুমতায পেয়েছে ১০ জন ছাত্রী। সানাবিয়া উলইয়া মারহালায় পামের হাড় ১০à§