শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

৪ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে ওই ৪দিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি মোতাবেক আগামী ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত টানা ৪ দিন দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সে মোতাবেক ওই চার দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্র দ্বারা ভারতীয় ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

ঈদের ছুটি শেষে আগামী ১৬ মে রবিবার থেকে আবারও সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম পুনরায় শুরু হবে এতে করে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ৪দিন তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সকল কার্যক্রম খোলা থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ