বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মাওলানা নূর আলম খলিল আমিনীর শূন্যতা পূরণ হবার নয়: আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

দারুল উলুম দেওবন্দের আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা নুর আলম খলিল আমিনী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা আরশাদ মাদানী।

আল্লামা মাদানী বলেছেন, নুর আলম খলিল আমিনী রহ.-এর ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়।

শোক বার্তায় তিনি আরো বলেছেন, মাওলানা নুর আলম খলিল আমিনী রহ.-কে আল্লাহ তায়ালা আরবি ভাষা ও সাহিত্যের যে যোগ্যতা দিয়েছিলেন এক্ষেত্রে তিনি অনন্য, তার দৃষ্টান্ত তিনি নিজেই।

আল্লামা আরশাদ মাদানী শোকবার্তায় বলেছেন, ‘দেওবন্দ থেকে প্রকাশিত আরবি সাময়িকী আদ-দাঈ-এর প্রাণ ছিলেন মাওলানা নুর আলম খলিল আমিনী। সাময়িকীটির ব্যাপক জনপ্রিয়তার পেছনে বিশেষ অবদান রয়েছে মরহুম মাওলানার বিষয় ভিত্তিক লেখা, পাণ্ডিত্যপূর্ণ সম্পাদকীয় ও দক্ষ তত্ত্বাবধানে।’

আল্লামা মাদানী মাওলানা খলিল আমিনী রহ.এর স্মৃতিচারণ করে বলেন, আল্লামা অহিদুজ্জামান কেরানী রহ.-এর খাস শাগরিদ ছিলেন তিনি। তিনি ফারেগ হওয়ার পর কিছুদিন নদওয়াতুল উলামায় খেদমত করেছিলেন, এরপর তাকে দারুল উলুম দেওবন্দে শিক্ষকতার জন্য আহ্বান করা হলে তিনি তাৎক্ষণিক দেওবন্দে চলে আসেন এবং প্রায় ৪০ বছর আরবি ভাষা সাহিত্য ও দরস-তাদরিসে সফলতার স্বাক্ষর রাখেন।

শোকবার্তায় আল্লামা মাদানী, মাওলানা নুর আলম খলিল আমিনী রহ.-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেন। তিনি এ সময় আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন যেন আল্লাহ তায়ালা দারুল উলুম দেওবন্দকে মাওলানা নুর আলম খলিল আমিনী রহ.-এর মতো বিকল্প ব্যক্তিত্ব দান করেন।

প্রসঙ্গত, দারুল উলুম দেওবন্দের প্রবীণ ওস্তাদ আরবি ম্যাগাজিন আদ-দাঈ-এর চিফ এডিটর মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. সোমবার (৩ এপ্রিল) রাত ৩ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মাওলানা নুর আলম খলিল আমিনী রহ. গত ১৫ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে অক্সিজেন লাগানো হয়েছিল, প্রাথমিক চিকিৎসা শেষে দুইদিন আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ইন্তোলের আগের দিন দুপুর থেকে তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপর সোমবার (৩ এপ্রিল) মধ্যরাতে তিনি দেওবন্দে নিজের বিশ্রামাগারে ইন্তেকাল করেন।

মাওলানা নূর আলম খলিল আমিনী র