মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে তাকে মতূর্জাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন জানান, উপজেলার ভুলতা ইউনিয়নের মতূর্জাবাদ জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন আমিনী হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষাবলম্বন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

পুলিশ দাবি করে, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের সময় মাওলানা লোকমান জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক রাহাজানিতে অংশগ্রহণ করে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার রাত ১১টার দিকে ওসির নেতৃত্বে একদল পুলিশ মসজিদ সংলগ্ন খতিবের আবাসিক কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার খতিবকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ