মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৪৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রোববার সকালে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ ফ্লোরস দ্বীপে ইস্টার সানডের কয়েক ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়।

বন্যায় বাড়িঘর, ব্রিজ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থার মুখপাত্র রাদিতিয়া জাতি এএফপিকে বলেন, পূর্ব ফ্লোরস দ্বীপে ৪৪ জনের মৃত্যু হয়েছে ও নয়জন আহত হয়েছে। এখনো অনেকেই মাটিচাপা পড়ে আছেন। উদ্ধারকারী কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃষ্টিপাত এখনো হচ্ছে এবং ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়া খারাপ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই কর্মকর্তা।

এদিকে রোববার বিমা শহরেও বন্যায় দুজনের মৃত্যু হয়েছে। চার স্থানে বাঁধের ওপর পানি উপচে পড়ছে। বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস এবং আকস্মিক বন্যার ঘটনা প্রায় দেখা যায়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভার সুমেদাং শহরে বৃষ্টি, বন্যা ৪০ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে বোর্নো এলাকায় ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ