মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আল্লামা সাজিদুর রহমান হেফাজত ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের মহাপরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন জামিয়া ইউনুছিয়ার মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি মুবারকুল্লাহ।

তিনি বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের প্রয়াত আমির আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহ. এর ইন্তেকালের পর শূন্য হয়ে যায় আমীরের পদটি। দীর্ঘদিন পদটি শূণ্য থাকার পর গতকাল সাংবাদিক সম্মেলন পরবর্তী মিটিংয়ে জেলা হেফাজতের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে আমীর নির্বাচিত করা হয়।’

উল্লেখ্য, এর আগে ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের মহাপরিচালক আল্লামা শায়েখ সাজিদুর রহমান জেলা হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ছিলেন। এছাড়া কেন্দ্রীয় হেফাজতেরও নায়েবে আমীর তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ