মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

করোনায় আক্রান্ত কাশ্মীরি নেতা ফারুক আব্দুল্লাহ, পুৃরো পরিবার আইসোলেশনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। তিনি করোনা অঅক্রান্ত হওয়ার পর তার পুরো পরিবার আইসোলেশনে আছে। মঙ্গলবার টুইট করে এ তথ্য জানিয়েছেন তার ছেলে ওমর আব্দুল্লাহ।

টুইটবার্তায় সতর্কবার্তা দিয়ে ওমর আব্দুল্লাহ লেখেন— আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরে করোনার কিছু উপসর্গও রয়েছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি এবং আমার পরিবারের সবাই আইসোলেশনে থাকব।

তিনি আরও লেখেন, যারা বিগত কয়েক দিনের মধ্যে আমার বাবা এবং পরিবারের সংস্পর্শে এসেছেন, তারা যেন অবশ্যই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন এবং সময়মতো করোনা পরীক্ষা করিয়ে নেন।

সোমবার নতুন করে জম্মু ও কাশ্মীরে ২৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩০ হাজার ২২৮ জন। নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮ পর্যটক৷ ৫১ জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন কাশ্মীরে৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ