মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ পাথর ‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’ 

সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতি সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে তারা।

আজ রোববার (২৮ মার্চ) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল নিয়ে বের হয়ে পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় পুরানা পল্টন-মুক্তাঙ্গন এলাকায় হরতালকারী হেফাজতের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। লাঠি ও বাঁশ নিয়ে একে অপরকে ধাওয়া করে উভয়পক্ষ।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ‘আমাদের আজকের এই কর্মসূচি রাজনৈতিক নয়। আমাদের কয়েকজন মুসল্লিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। বাদ জোহর বাইতুল মাকারামের উত্তর গেট থেকে একটি মিছিল বের হয়। পল্টন মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এখন আমরা মোকাররমের ভেতরে অবস্থান নেব।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ