শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

ইসলামের দাওয়াত দেন মাওলানা মামুনুল হক, আমার বাড়ি এলে ধন্য হবো: নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-৪ আসনের আলোচিত স্বতন্ত্র সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ইসলামের দাওয়াত দেন মাওলানা মামুনুল হক। তার মতো একজন মাওলানা যদি আমার বাড়িতে আসেন তাহলে নিজেকে ধন্য মনে করবো।’

গতকাল সোমবার (৮ মার্চ) বিকালে ফরিদুপুরের ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার এই বক্তব্যর ভিডিও ইতোমধ্যে ইউটিউবে ছড়িয়ে পড়েছে। যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।

এর আগে একই বক্তব্যে তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীদের নিজ বাড়িতে দাওয়াত করেছেন। তিনি বলেছেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুল হককে দাওয়াত করলাম। আপনি যত মাওলানাদের সঙ্গে নিয়ে আসতে পারেন; আসেন। আমি খাওয়াতে প্রস্তুত আছি।

এর আগে মাওলানা মামুনুল হক ফরিদপুরের একটি মাহফিলে বলেছিলেন, ‘আমি নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত খাব, আমার সঙ্গে তার (নিক্সন চৌধুরী) কোনো বিরোধ নাই।’

ভাইরাল ভিডিওতে নিক্সন চৌধুরী দলীয় চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি আমার প্রতি আস্থা রেখে সারাদেশে যুবলীগকে সংগঠিত করার যে দায়িত্ব আমায় দিয়েছেন, ইনশাল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সর্বত্র যুবলীগকে আদর্শের সংগঠনে পরিণত করব। তিনি বলেন, সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হবে ভাঙ্গায় এবং যুবলীগের ঘাটি হবে ফরিদপুরের ভাঙ্গায়। আমরা সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি।

সংবর্ধনা অনুষ্ঠানে ঘারুয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, জেলা পরিষদের সদস্য শেখ শাহিন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা লাভলু মুন্সী, নিরু খলিফা, মতিয়ার রহমান মতি ও বিভিন্ন এলাকার চেয়ারম্যানরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ