বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মাওলানা মুমিন উল্লাহর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবীণ আলেমে দ্বীন, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা মাওলানা মুমিন উল্লাহ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান, আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব
মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা মুমিন উল্লাহ কুরআন-সুন্নাহর অনুসারী একজন মজবুত আলেম ও দ্বীনের একনিষ্ঠ খাদেম ছিলেন। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় সত্তরটিরও বেশি নূরানী মক্তব প্রতিষ্ঠা, বিভিন্ন জেলায় কওমী মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপদেষ্টা হিসেবে দ্বীনের বহুমূখী খেদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর ইন্তেকালে জাতি একজন দ্বীনদরদী আলেমকে হারালো।

নেতৃদ্বয় মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের উচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

-এটি