বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসলাম টাইমস স্থগিত, ব্যক্তিগত কয়েকটি কথা: মাওলানা শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা শরীফ মুহাম্মদ: ইসলাম টাইমস স্থগিত হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে ভাই-বন্ধু, স্বজনদের যে আন্তরিক সহানুভূতি, মমতা ও ভালবাসার প্রকাশ দেখছি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি এবং আমরা। ইনশাআল্লাহ এসব অভিব্যক্তি থেকে সামনের দিনগুলোতে যে কারো হাতে সুন্দর, সৎ এবং জাতির পক্ষে সক্রিয় মিডিয়া উদ্যোগ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা পাওয়া যাবে।

সময় শ্রম মান এবং আর্থিক কারণ সহ বিভিন্ন কারণে ইসলামটাইমস স্থগিত হচ্ছে। স্থগিত হওয়ার এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে অনেকেই অনেক ভাবে ফান্ড তৈরীর আন্তরিকতা প্রকাশ করছেন। সবাইকে শ্রদ্ধা জানিয়ে বিনীতভাবে বলছি, ইসলামটাইমস-এর জন্য সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে এভাবে কোনো ফান্ড তৈরি করার কোনো প্রস্তাব আমাদের পক্ষ থেকে নেই। কেউ কষ্ট নেবেন না। স্পষ্ট করার প্রয়োজনে বিষয়টি উল্লেখ করা হলো।

আমি নিজে ইসলাম টাইমস-এর একজন সাধারণ কর্মী। ইসলাম টাইমস কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি পরিচালনা ও কর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণের ক্ষেত্রে সর্বোচ্চটুকু করেছেন। আমি এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

ইসলাম টাইমস প্রাতিষ্ঠানিকভাবে মারকাযুদ দাওয়াহর র কোনো অঙ্গ প্রতিষ্ঠান নয়। আমাদের শ্রদ্ধাভাজন মুহতারাম মুফতি আবুল হাসান মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব এবং আরো দুই-একজন ব্যক্তিগতভাবে এ প্রতিষ্ঠানটির পরিচালক ও অভিভাবক।

মুরুব্বিদের নির্দেশনায় মারকাযুদ দাওয়াহর দাওয়া বিভাগের সঙ্গে ব্যক্তিগতভাবে নিয়মিত কাজে আমার কিছু যোগাযোগ রয়েছে, ইনশাআল্লাহ সেটা অক্ষুণ্ন থাকছে।

ইসলাম টাইমস এবং আমি অভিন্ন ব্যক্তি বা সত্তা নই। বইপত্রের লেখালেখি, সম্পাদনা, আলোচনা ইত্যাদি কাজে কিছু সময় ব্যয় করতে হয় আমাকে। লেখালেখি ও সম্পাদনার অনেক কাজ জমে আছে, ইনশাআল্লাহ এ সময় সে কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সামাজিক মাধ্যমে অনেকেই ইসলামটাইমস- এর সঙ্গে আমার কাজকর্মও থেমে যাচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলেছেন। ইনশাআল্লাহ লেখালেখি সম্পাদনা আলোচনা এবং মিডিয়া বিষয়ক কিছু কাজ চালু থাকবে, যে কাজগুলো করার জন্য কোন মিডিয়ার প্ল্যাটফর্ম দরকার হয় না।

সাহিত্যচর্চা, লেখালেখি, সম্পাদনা, আলোচনা- এসবের পাশাপাশি ইসলাম এবং গণমাধ্যম আমার চিন্তা-দুশ্চিন্তা, à¦