শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশ এখন চীন, ভারত ও মালয়েশিয়ার পর্যায়ে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে বাংলাদেশ চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার সোনালী ব্যাংকে বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিশ্বে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জনে গত ১০ বছরে বাংলাদেশের অবস্থান শীর্ষে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এখন আর কেউ আমাদের মিসকিন বলে সম্বোধন করতে পারবে না। বর্তমানে বাংলাদেশ চীন, কাতার, ভারত ও মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছে গেছে।

তিনি বলেন, সোনার বাংলার কনসেপ্ট নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন ছিল দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সমৃদ্ধকরণ এবং বাংলা ও বাঙালিকে বিশ্বের দরবারে তুলে ধরা। তার দেখানো সেই পথে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।

জাতির পিতা দেশ ও মানুষের কল্যাণে সারাজীবন ব্যয় করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কেবল একটি ম্যুরাল বা কর্নার উদ্বোধন করে তার অবদানকে এড়িয়ে চলা যাবে না। বাঙালির অনেক অর্জন থাকায় মার্চ মাসটি গুরুত্বপূর্ণ। এ মাসেই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং উন্নয়নশীল দেশের কাতারে এ মাসেই পদার্পণ করেছে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন সোনালী ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ