বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভার ভোটগ্রহণ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপে দেশের ৫৫টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল রোববার। এ জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে ভিড় করেন রিটার্নিং এবং প্রিসাইডিং কর্মকর্তারা। সেখান থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বুঝে নেন তারা।

এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, একশ ৬৭টি র‌্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন রয়েছে।

এ ছাড়া ৫০০ একজন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। এবার ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

-এএ