বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

‘উইঘুর বন্দিশিবিরে মুসলিম নির্যাতন বন্ধে মুসলিম উম্মাকে এগিয়ে আসতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার এক যুক্ত বিবৃতিতে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের নির্যাতনের সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় চীন সরকার উইঘুর বন্দিশিবিরে মুসলিম নারীদের নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতে নেতৃদ্বয় আরো বলেন, শিনজিয়াংয়ের বন্দিশিবিরে অমানবিক যৌন হয়রানির শিকার হচ্ছে মুসলিম নারীরা। যা কোনভাবেই বরদাশত করার মত নয়। বন্দিশিবিরে উইঘুর মুসলিম নারীদের নানা নির্যাতনের বিষয়ে বিবিসিও রিপোর্ট প্রকাশ করেছে। বন্দিশিবিরের কোন সাংবাদিককে যেতে না দেয়া এবং সেখানে কোনো অপরাধ হচ্ছে না তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেতে দেয়া হোক। তাহলেই তো বিষয়টি সবার কাছে পরিস্কার হয়ে যাবে। কিন্তু চীন সরকার সেটা করতে দিচ্ছে না।

তারা বলেন, এ ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেইজিংয়ে আয়োজিত ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস বর্জনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অবিলম্বে চীনের বিভিন্ন বন্দি শিবিরে মুসলিম নির্যাতন বন্ধ করতে প্রয়োজনে বিশ্বমুসলিমকে প্রতিবাদ ও প্রতিরোধের ঘোষণা দিতে হবে।

-এটি