আওয়ার ইসলাম: শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গওহরপুরী রহ. এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৪তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল (২১জানুয়ারি) বৃহস্পতিবার জামিয়া ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লামা গওহরপুরী রহ. এর শাগরেদ ও ভক্ত-মুরিদানদের উপস্থিতিতে সকাল থেকেই মুখরিত ছিল জামিয়া ময়দান। মাহফিলের শেষ পর্যন্ত পুরো এলাকা জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো।

জমিয়ার মুহতামিম সাহেবজাদায়ে গওহরপুরী হাফেজ মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গওহরপুরীর সভাপতিত্বে মাহফিলে দেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
মুফতী আব্দুল্লাহ ও মাওলানা সালেহ আহমদ মক্কীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন খলিফায়ে গওহরপুরী মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), দরগাহে হজরত শাহজালাল রহ. মাদরাসার মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, দরগাহপুর মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মুফতী আবুল হাসান জকিগঞ্জী, সাহেবজাদায়ে রেঙ্গা মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদরীপুর মাদরাসার মুহতামিম মাওলানা নিয়মতুল্লাহ আল ফরিদী, মাওলানা শরীফ মুহাম্মদ, চকবাজার শাহী মসজিদের খতিব মুফতী মিনহাজ উদ্দিন, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাহেবজাদায়ে হবিগঞ্জী মাওলানা মানসুরুল হক, সাহেবজাদায়ে গলমুকাপনী মাওলানা মুহম্মদ, মাওলানা আব্দুল হাই বাহুবলী ও মাওলানা ওলিউল্লাহ আজাদীসহ অন্যান্য উলামায়ে কেরাম।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেà