শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘প্রতিটি ঘরে কুরআন-হাদিসের বানী পৌঁছে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন মহেশখালী কুরআন প্রচার সংস্থার ব্যবস্থাপনায় কোভিড-১৯ থেকে মুক্তির লক্ষে দোয়া ও ৩৮ তম তাফসীরুল কুরআন মাহফিল গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা ফোরকানুল্লাহ খলীল বলেছেন, উম্মাহর দরদ নিয়ে কুরআনের তাফসীর মুসলিম উম্মাহর ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, মসজিদ-মাদরাসা ও মকতবের খেদমত বৃদ্ধি করে সমাজের প্রতিটি ঘরে কুরআন হাদিসের বানী পৌঁছে দিতে হবে। বিশ্বব্যাপী মুসলমান নিধনের চক্রান্তকারীদের কাছে দিবালোকের ন্যায় প্রমাণ করে দিতে হবে, মুসলমান হযরত ইব্রাহীম আ. এর জাতি।

করোনা ভাইরাসকে কৃতকর্মের ফল বাখ্যা করে বক্তারা বলেন, স্বীয় চিন্তাধারাচ্যুত হওয়ার ফলে বিশ্বময় বিপর্যয় নেমে এসেছে। এ বিপর্যয় থেকে পরিত্রাণলাভের জন্য তাওবার বিকল্প নেই। মাখন থেকে চুল তুলে নিলে যেমন, চুলের সাথে মাখন উঠে না। ঠিক তেমনি গুনাহ থেকে তাওবা করে ঐক্যবদ্ধ প্লাটফরম করে সমবেত হওয়ার আহ্বান জানান বক্তারা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতির দূর্দিনে পাশে থাকা আলিম সমাজের বিরুদ্ধে খোলা বক্তব্য প্রদানকারী নেতাদের হেদায়ত কামনা করে সহীহ কুরআন সুন্নাহর শিক্ষা-পাঠদানকারী দেশের দ্বীনি প্রতিষ্ঠানসমূহের পাশে থাকার আহ্বান জানান বক্তারা। তাছাড়া বক্তারা আরো বলেন, বিশ্বায়ণের এ যুগে তথ্য প্রযুক্তির মধ্যদিয়ে দাওয়াতী মেহনত আরো জোরদার করতে হবে।

সম্মেলনে সংস্থার প্রধান উপদেষ্টা ও শায়খুল হাদিস মাওলানা শামশুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতীব মুফতি এহসানুল হক জিলানী, রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা স্যায়িদুল আলম আরমানী, আল ঈমান চ্যারিটেবল সোসাইটি কক্সবাজারের সেক্রেটারি ও আল ঈমান আদর্শ মহিলা মাদরাসা মহেশখালীর নির্বাহী পরিচালক শায়খ সাইফুল্লাহ মাদানী, চট্টগ্রামের সাতকানিয়া মহিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ও মহেশখালী জামিয়া আশরাফিয়া ঝাপুয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা এনায়াত উল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ