বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইমামের চেয়ে বেশি প্রয়োজন পুলিশ: আসামের সরকারী সব মাদরাসা বন্ধে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত বুধবার আসামের বিধানসভায় রাজ্যের সাত শতাধিক সরকারি মাদরাসা বন্ধে একটি বিল পাস হয়েছে। মুসলিম সম্প্রদায় এবং বিরোধী দলগুলো আপত্তি তুললেও তাতে কর্ণপাত না করে বিলটি কণ্ঠভোটে পাঠান স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী। এতে সমর্থন দেন সংখ্যাগরিষ্ঠ বিজেপি সদস্যরা।

রাজ্যটির শিক্ষামন্ত্রী ও বিজেপির উদীয়মান নেতা হিমান্ত বিশ্বশর্মা বলেছেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে মসজিদের ইমামের চেয়ে আমাদের চিকিৎসক, পুলিশ, কূটনীতিক ও শিক্ষক বেশি প্রয়োজন।

তিনি বলেছেন, মাদরাসা শিক্ষা পৃথিবী ও পার্থিব উদ্বেগ মোকাবিলায় কাউকে প্রস্তুত করতে পারছে না। এ কারণে আসামের সব সরকারি মাদরাসাগুলোকে সাধারণ স্কুলে পরিণত করা হবে।

বিরোধী নেতারা এ সিদ্ধান্তকে মুসলিমদের ওপর অযাচিত আক্রমণ বলে মন্তব্য করেছেন। কংগ্রেস পার্টির সংসদ সদস্য ওয়াজেদ আলী চৌধুরির মতে, এটি মুসলিমদের নিশ্চিহ্ন করে ফেলার একটি পরিকল্পনা মাত্র।

তবে আসামের শিক্ষামন্ত্রী বলছেন, তারা রাজ্যটির শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছেন। এ প্রক্রিয়ায় আসামের প্রায় ১০০টি সরকারি সংস্কৃত টোলকেও (সংস্কৃত শিক্ষাকেন্দ্র) আধুনিক স্কুলে পরিণত করা হবে। আর রাজ্যের বেসরকারি মাদরাসাগুলো বন্ধ বা সংস্কারে আপাতত সরকারের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

আসামে ১৯১৫ সালে শুরু হয়েছিল মাদরাসা শিক্ষা কার্যক্রম। সরকারি মাদরাসা ও টোলগুলোর পেছনে রাজ্যটির সরকার প্রতিবছর ২৬০ কোটি রুপি খরচ করত। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আসামের বিজেপিশাসিত সরকার ঘোষণা দেয়, ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে সরকারি তহবিল দিয়ে ধর্মীয় শিক্ষা চলবে না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ