রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

স্থানীয় যানজট নিরসনে তেজগাঁওয়ে ট্রাক পার্কিং তৈরি হবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁওয়ে যানজট নিরসনে একটি মাল্টিপারপাস ট্রাক পার্কিং করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কটি দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছিলেন প্রয়াত সাবেক মেয়র আনিসুল হক। সে সময় এখানে ট্রাক স্ট্যান্ড তৈরির ঘোষণা দিয়েছিলেন তিনি।

আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ের ‘মেয়র আনিসুল হক সড়ক’ এবং তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শনে গিয়ে বর্তমান মেয়র ট্রাক পার্কিং তৈরির বিষয়ে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডিএনসিসি মেয়র বলেন, এই টার্মিনালে দিনে পাঁচ হাজার ট্রাক আসা-যাওয়া করে। রাতে টার্মিনাল এবং সড়কে ট্রাক থাকে প্রায় দুই হাজার। এতে রাস্তায় জটলা তৈরি হয়। নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জায়গাটি রেলওয়ের। আমরা রেলওয়েকে চিঠি দিয়ে জায়গাটি ডিএনসিসির কাছে হস্তান্তর করতে বলব। প্রয়োজনে নিজেও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ