রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা

রাজধানীতে ৩৮ জুয়াড়ি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় ৩৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে র‌্যাবে কদমতলীর মুন্সিখোলা সাকিনস্থ চেয়ারম্যান লুৎফর রহমান সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করে। সে সময় ১৮টি মোবাইল, ৪৬৮ পিস জুয়া খোলার কার্ড ও নগদ ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করে তারা।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল মোমিন, মো. মজিবুর রহমান শিকদার, মো. কালু ড্রাইভার, মো. রনি, মতিউর রহমান, মো. খলিল, মো. স্বপন মিয়া, হাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. নয়ন, মো. সুমন, মো. বুলু, মো. সুমন, মো. তৌয়ব খান, মো. সিদ্দিক, মো. বিল্লাল মিয়া, মো. সোলায়মান, মো. আদু এবং মো. মামুন।

একই সময়ে চকবাজার মডেল থানা এলাকায় আরও ১৯ জুয়াড়িকে গ্রেফতার করে র‌্যাব। সে সময়, তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, নগদ ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আলমগীর, আব্দুর রহিম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হাসান, মো. রুবেল , মোহাম্মদ এনামুল, মো. আব্দুস সালাম, মোহাম্মদ জাকির, মো. মিজানুর রহমান মো. কবির, মো. ভুট্টো, মো. শুকুর মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. ইমরান, মো. মিরাজ, মোহাম্মদ আজিজুল, মো. হৃদয়,মো. ইব্রাহিম এবং মো. আব্দুল করিম।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ