শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধোলাইপাড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাষ্ট্রদ্রোহের শামিল। যারাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করবে, তাদের বিরুদ্ধে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ধৃষ্টতা যারাই দেখাবে তাদের চরম মূল্য দিতে হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্যের কাজ চলবে। ভাস্কর্য হবেই।

ওবায়দুল কাদের বলেন, ‘মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হলো উপাসনার জন্য। আর ভাস্কর্য হলো সম্মানের জন্য। আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করছি সম্মান দেখাতে।’

ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারে আছি, আমাদের অনেক কিছু চিন্তা-ভাবনা করে চলতে হচ্ছে। মাথা গরম করে সবকিছুর সমাধান হয় না। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করছি। অহেতুক মাঠ গরম করতে দেব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ