শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির

চরভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল করল ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হয়েছে। গত ১০ অক্টোবর অনুষ্ঠিত ওই নির্বাচন এমপি নিক্সন চৌধুরীর কারণে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।

নারী ইউএনওর সঙ্গে এমপি নিক্সনের দুর্ব্যবহারের মোবাইল কলের অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়ার তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রকাশ্য জনসভায় ম্যাজিস্ট্রেটদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন।

অনিয়মের অভিযোগ তদন্ত করে রোববার (৬ ডিসেম্বর) ওই উপজেলা নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সেই নির্বাচনে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) চেয়ারম্যান প্রার্থী কাওসারের পক্ষে প্রভাব খাটান বলে অভিযোগ ওঠে। নির্বাচনে ওই প্রার্থীই বিজয়ী হয়।

স্থানীয় প্রশাসনকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও ওঠে এই সংসদ সদস্যের বিরুদ্ধে, যা প্রশাসনে অসন্তোষের জন্ম দেয়।

এরপর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেয়ার অভিযোগে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।

ইসি উপসচিব মুহা. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি তদন্ত গঠন করা হয়েছিল। কমিটি তদন্ত শেষে ইসির কাছে প্রতিবেদন জমা দেয়। অনিয়ম হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হল।

নতুন নির্বাচনের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ