রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুটবলার রাসেল হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের প্রধান ইভনকে দুই সহযোগিসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ইসদাইর এলাকা থেকে ইয়াবা সেবনের সময় ৫০ পিছ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপর দু’জন হলো- সাদ্দাম ও সাব্বির। ইভন ইসদাইর এলাকার জামাই বাবুর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ইভনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে বিশাল কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। কিশোরদের নিয়ে ২০১৩ সালের ২২ এপ্রিল বিকেলে ফতুল্লার ইসদাইর বাজার এলাকার ভ্যানচালক আনোয়ার মিয়ার ছেলে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল গোল্ড কাপ টুর্নামেন্টের সেরা গোলকিপার রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি জানান, ইভনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মাদকের আরেকটি মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ