বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও: চলছে র‌্যাবের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-১২ এর একটি টিম। শুক্রবার ভোর থেকে উকিলপাড়া মহল্লার শিক্ষক ফজলুল হকের বাড়িতে র‌্যাব-পুলিশের যৌথ এ অভিযান চলছে।

স্থানীয় এলাকাবাসী ও র‌্যাব-১২ এর এএসপি মো. মহিউদ্দিন মিরাজ সূত্রে জানা যায়, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিলেন। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থেকে দুজন অপরিচিত লোক এখানে বাস করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‌্যাব শুক্রবার ভোরে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় অভিযান। গোলাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। উৎসুক জনতাও অবস্থান নেয় আশপাশে।

তবে এখনো বিস্তারিত কিছু জানা যায় নি। অভিযান শেষ হলে র‌্যাব-১২ এর পরিচালকের সংবাদ সম্মেলনের মাধ্যমেই বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ