বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

এই মাদী কবুতরটির দাম ১৭ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিশ্বাস্য দাম হলেও নিউ কিম নামের কবুতরের ক্রেতার অভাব ছিল না। রীতিমতো নিলাম ডেকে কয়েক কোটি ডলারে তুলে দেওয়ায় নতুন মালিকের হাতে। দুই বছর বয়সী মাদী কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়।

রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় বিশ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকার কাছাকাছি। নিউ কিম অবশ্য কোন সাধারণ কবুতর নয়। বিশেষ একটি প্রজাতির কবুতরটির পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। সাধারণত কবুতরগুলোকে নির্ধারিত দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। এতে মোটা অঙ্কের অর্থ যায় মালিকের পকেটে।

কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়। নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতে এবং এরপর সে অবসরে যায়। অবসর জীবনে বেশ কিছু বাচ্চার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।

জানা যায়, যে চীন ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মাদী কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। ধারণা করা হচ্ছে, নিলামে বিজয়ী চীনা নাগরিকও নিউ কিমকে প্রজননে কাজে লাগাবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ