বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেক দেশের সরকারই তাদের স্বার্থ আগে দেখে। দায়িত্ব গ্রহণের পর আমেরিকার নতুন সরকারও সেটি করবে। ফলে তাদের নিজেদের গরজে এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে এবং তারা নতুন নতুন ক্ষেত্রে বিনিযোগ করবে।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি। তিনি আমেরিকার দায়িত্ব গ্রহণ করলে তার সঙ্গে আমাদের অনেক কাজ করার সুযোগ তৈরি হবে বলেই আমরা মনে করছি।

তিনি বলেন, আমেরিকার নতুন সরকার মানবাধিকার ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। আমেরিকার সব সময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও বাইডেন সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা জলবায়ু নিয়ে কাজ করবেন। আমরা আশা করছি, বাইডেন দায়িত্ব নেওয়ার পর বিশ্বে কোনো ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। ব্যবসা বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন বাংলাদেশকে সহায়তা করবে।

মিয়ানমার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের নতুন সরকার নিয়ে আমরা আশাবাদী। সু চির নেতৃত্বাধীন মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গা নিয়ে বদনাম ঘোচাতে তাদের লোক বাংলাদেশ থেকে ফেরত নেবে। একই সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশ এ ব্যাপারে সহযোগিতা করবে।

সুচি আবার দায়িত্ব নেয়ায় তার সঙ্গে আমরা আবার আলোচনা করতে পারবো। আমরা আশা করছি, বিশ্বের অনেক দেশ রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে আমাদের সহায়তা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ